বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২০ ইং
আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ
সমীকরণ প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি গ্রামে এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শ্রী ললিত কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজামাল মুন্সি, ওহিদ মুন্সি, হাবিবুর রহমান, শান্তি জোয়ার্দ্দার, যুবলীগের নেতা জাহিদ, হাবিবুর রহমান সাগর, সাইফুল ইসলাম তুষার, ছাত্রলীগ নেতা সুমন, আসাবুল, সাগর প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু