বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের সাধুহাটিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২০ ইং
ঝিনাইদহের সাধুহাটিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
প্রতিবেদক, ডাকবাংলা: ‘পুলিশের সেবা নিন, সহযোগিতা করুন’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহ সদর থানার সাধুহাটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় সাধুহাটি বাজারে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দীন, ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ বিল্লাল হোসেন, এএসআই রামপ্রসাদ, বংকিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।


কমেন্ট বক্স