বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ চুয়াডাঙ্গার শিল্পী-নির্মাতাদের ছবি ‘ক্রসফায়ার’ মুক্তি পাচ্ছে ইউটিউবে

  • আপলোড তারিখঃ ৩০-০৭-২০২০ ইং
আজ চুয়াডাঙ্গার শিল্পী-নির্মাতাদের ছবি ‘ক্রসফায়ার’ মুক্তি পাচ্ছে ইউটিউবে
সমীকরণ প্রতিবেদক: দীর্ঘ প্রতিক্ষার পর আজ নাট্যজন হোসেন আনোয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্রসফায়ার’ মুক্তি পাচ্ছে ইউটিউবে। সিমেনাটি নিয়ে নির্মাতা হোসেন আনোয়ার বলেন, ‘মঞ্চশিল্পী হিসেবে আমরা সবসময় মঞ্চে ছবি আঁকি। মঞ্চ অভিজ্ঞতায় এবার সেই ছবিটাকে আমরা সকলে মিলে ফ্রেমে ধরার চেষ্টা করেছি। যদিও দুুটি ভিন্ন ধারা। তবুও আমরা চলচ্চিত্রে গল্পেরটাকে নির্বাক ছবি রূপ দিয়েছি। ইতোমধ্যে আমাদের নির্মাণ দেশ ও দেশের বাইরে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লিম ফেস্টিভ্যালে প্রদর্শিত এবং প্রশংশিত হয়েছে। এবার ছবিটি গণমানুষের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ছবিটির মির্মাণ শৈলী, গল্পবলা আপনাদের মনে নতুন প্রশ্ন তৈরি করে তবে আমাদের চেষ্টা সার্থক করে, নতুন কোনো নির্মাণে অনুপ্রাণিত করবে। সুতারাং ছবিটি দেখার পর দর্শক হিসেবে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আশা করব’। ছবিটি নিয়ে ইতোমধ্যে ইউটিউবের দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইউটিউব কর্তৃপক্ষ নানা বার্তা প্রেরণের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ও ইউটিউব চ্যানেল সিনেম্যাড’কে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত ৯টায় ইউটিউবে শুভমুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি দেখতে ঈরহবগঅউ এর ণড়ঁঃঁনব ঈযধহহবষ টি সাবস্ক্রাইব করতে হবে। উল্লেখ্য, এ আগে ‘ক্রসফায়ার’ সিনেমাটির প্রদর্শনী হয়েছে ঢাকা ও কলকাতায়। সেখানকার দর্শক ও সিনেমা নির্মাতাদের প্রংশসা কুড়িয়েছে এবং কলকাতায় ‘অনুকৃতি’ আয়োজিত আন্তর্জাতিক ফ্লিম ফেস্টিভ্যালে দ্বিতীয় সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছে।


কমেন্ট বক্স