বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২০ ইং
মেহেরপুর পুলিশের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে গতকাল শনিবার বিকেলে মেহেরপুর শহরে সচেতনতামূলক এ প্রচারণা চালানো হয়। মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা শহরের হোটেল বাজার, কোর্ট রোডসহ শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় পুলিশ সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জনসাধারণকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে আসার আগে মাস্ক পরিধান করার জন্য আহ্বান জানান।


কমেন্ট বক্স