বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২০ ইং
গাংনীতে সাংবাদিকদের মতবিনিময় সভা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম। ইত্তেফাকের প্রতিনিধি আমিরুল ইসলাম আলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা, সমন্বয়কারী (অর্থ ও প্রশাসন) ফরহাদ আলী খান, গাংনী প্রজেক্ট অফিসার মানসুরা মুক্তা, প্রজেক্ট ফ্যাসিলিটেটর নাসরিন সুলতানা ও সহকারী হিসাব রক্ষক সারিউল ইসলাম। এ সময় সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও গাংনী উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা