বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ঝুঁকিপূর্ণ সেতু পুনর্র্নিমাণের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২০ ইং
শৈলকুপায় ঝুঁকিপূর্ণ সেতু পুনর্র্নিমাণের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: শৈলকুপায় জিকে সেচ প্রকল্পের ওপর নির্মিত দীর্ঘ দিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতু পুনর্র্নিমাণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী নতুন বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক ইবাদত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা তোবারক হোসেন মোল্যা, মকবুল হোসেন, রুহুল আমিন, খসরু পারভেজ, আনসার আলী, গোলাম মোস্তফা প্রমুখ। এলাকাবাসী জানান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কয়েক মাস আগে এ সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দুই পাশে লাল পতাকা ও সাইন বোর্ড ঝুঁলিয়ে দেয়। সেতুটি দ্রুত পুনর্র্নিমাণ না হলে ভেঙে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানী ঘটতে পারে। কাতলাগাড়ী কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। সেতুটি পুনর্র্নিমাণ না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা