বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি নেতা শরীফের জন্মদিন উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২০ ইং
বিএনপি নেতা শরীফের জন্মদিন উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের ৪৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা বড় বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি খায়রুল ইসলাম, বারাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোবারক হোসেন, হাফিজুল ইসলাম মুক্ত, কুদ্দুস মহলদার, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, সদস্য শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শামসুল হক ঝণ্টু, তাঁতীবিষয়ক সম্পাদক মহাসিন আলী, শিল্পবিষয়ক সম্পাদক শাহাজামাল, হাবিবুর রহমান রাজিব, রুবেল হাসান, তুহিন ইসলাম, ইমন হাসান, অপু ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ, আমান, রিণ্টু মহলদার, ছাত্রদলের নেতা মোস্তফা জামান মস্তো, সাইমুন মিশা, ছোটন, কনক হাসান, আ. হাদি জিতু, ওমর ফারুক সুমন, রফিক, রাজা, আবেদ হাসান আবেদ, রাসিব, সম্পদ, কানন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের দীর্ঘায়ু কামনা করে ও সদ্য প্রয়াত তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা