বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুব সমাজকে বিপথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২০ ইং
যুব সমাজকে বিপথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই
আলমডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণকালে এসপি জাহিদ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কলেজপাড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কলেজপাড়াকে হারিয়ে বন্ডবিল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় কলেজপাড়া ও বন্ডবিলের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও আলমডাঙ্গা বনিক সমিতির সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘যুব সমাজকে বিপথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের ভয়াল থাবায় আজ যুবকরা বিপথে পা বাড়াচ্ছে। আসুন আমরা সবাই তাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত করে রাখি।’ তিনি বলেন, প্রত্যেক পিতা-মাতার দায়িত্ব তাঁদের সন্তানরা স্কুল-কলেজ চলাকালে কোথায় থাকে, কার সঙ্গে মেশে। এ বিষয়ে খোঁজ রাখতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, পৌর আওয়ামী লীগের সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাংবাদিক রহমান মুকুল, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা