বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুরে ট্রাকচালক ফয়সালের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২০ ইং
জয়রামপুরে ট্রাকচালক ফয়সালের আত্মহত্যা
প্রতিবেদক, দামুড়হুদা: দর্শনায় গলায় ফাঁস দিয়ে ফয়সাল (২৩) নামের এক ট্রাকচালক আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেন ফয়সাল। ফয়সাল দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্র জানায়, তিন বছর পূর্বে শাপলা বেগমের সঙ্গে পারিবারিকভাবে ফয়সালের বিবাহ হয়। বিবাহের পর থেকেই পর¯পরের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল। একপর্যায়ে ৫ জানুয়ারি স্বামীর সঙ্গে অভিমান করে শাপলা খাতুন তাঁর বাবার বাড়ি চলে যান। এর জেরে ফয়সাল তাঁর দর্শনা আজিমপুরের ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মাহাবুবুর রহমান জানান, ‘ফয়সাল নামের একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন, এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থানে যায়। ঝুলন্ত অবস্থা থেকে পরিবারের লোকজনের উপস্থিতিতে গলার দড়ি কেটে নামিয়ে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’ দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা