বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর কারাগারে বন্দীদের বালিশ বিতরণ

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২০ ইং
মেহেরপুর কারাগারে বন্দীদের বালিশ বিতরণ
মেহেরপুর অফিস: জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা কারাগার প্রাঙ্গণে বন্দীদের মধ্যে বলিশ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকাসক্তসহ বিভিন্ন বন্দীদের নিয়ে জেলা কারাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেল সুপার কামরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, জেলার শরিফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আতাউল গনি কয়েদীদের হাতে বালিশ তুলে দেন। জেল সুপার কামরুল হুদা জানান, বালিশগুলো গত সপ্তাহে ঢাকা থেকে আসে। এরপর কারাগারের দর্জি কয়েদীরা এগুলো ব্যবহার উপযোগী করেন। এসব বালিশ কারাগারের ২১৪ জন কয়েদীকে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন কারাগারে বালিশ দেওয়া শুরু করেছে বতর্মান সরকার, যা ব্রিটিশ আমল থেকে ছিল না।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা