বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাল্যবিবাহ সমাজের অনেক বড় সমস্যা

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০১৯ ইং
বাল্যবিবাহ সমাজের অনেক বড় সমস্যা
চুয়াডাঙ্গায় যৌন সহিংসতা বন্ধে স্কুল মনিটরিং সেল গঠন অনুষ্ঠানে বক্তারা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় যৌন সহিংসতা বন্ধে মনিটরিং সেল গঠন করার লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও রুপান্তর খুলনার সহযোগিতায় এবং আআত্মবিশ্বাসের আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় আত্মবিশ্বাসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেসি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। সভায় বক্তব্য দেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, সহকারী শিক্ষক মজিবুল হক, ফজলুল হক মালিক লোটন ও নাজমুল কবির। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন আত্মবিশ্বাসের ম্যানেজার (কমিউনিকেশনস) ও অ্যাডভোকেসি কমিটির সদস্যসচিব মো. হাসান। আত্মবিশ্বাসের আইনবিষয়ক সমন্বয়ক সাহেদ হাসান হালিম সভাটি সঞ্চালনা করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের অনেক বড় সমস্যা। আর এর সঙ্গে যৌন হয়রানি, সহিংসতা অনেকাংশেই জড়িত। তাই পরিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত যৌন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সভা শেষে এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ে যৌন সহিংসতা বন্ধে মনিটরিং সেল গঠন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফফজলুুল হক মালিক লোটনকে উপদেষ্টা করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন আহ্বায়ক প্রভাতি ইসলাম, সদস্য ফরুক উজ্জামান তুষার ও ফরহাদুুল ইসলাম ও সদস্যসচিব আয়েশা খাতুন। স্কুলপর্যায়ে যৌন সহিংসতা বন্ধে এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছাত্র-ছাত্রীরা।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা