বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতের পোশাক বিতরণ ও পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৯ ইং
মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতের পোশাক বিতরণ ও পিঠা উৎসব
মেহেরপুর অফিস: মেহেরপুরের শিশু সংগঠন অংকুরের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতের পোশাক বিতরণ ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রবীণ শিক্ষক ও প্রবীণ সংগঠক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো মেহেরপুরে মুখপাত্র শোয়েব রহমান দুরন্ত, সংগঠক ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠক রাহিনুজ্জামান পলেন, জাগো মেহেরপুরের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সুখী ইসলাম, জেলা এনসিটিএফের সভাপতি এস এম মেহেরাব হোসেন, অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধন, সাধারণ সম্পাদক জাবির প্রমুখ। এ সময় অংকুরের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য শেষে দ্বিতীয় পর্বে শিশুদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয় এবং শীতের পিঠা পরিবেশন করা হয়।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা