বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় দুই পরিবারের সংঘর্ষে আহত ৩

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৯ ইং
দামুড়হুদায় দুই পরিবারের সংঘর্ষে আহত ৩
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার দশমীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো দামুড়হুদা দশমীপাড়ার আজিজুল হকের ছেলে হাসান আলী (২০), একই এলাকার আজাদ (৪৫) ও তাঁর ছেলে রাজু (২২)। আহতদের মধ্যে হাসান আলীর হাত গুরুত্বর জখম হওয়ায় চিৎলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসান আলী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা