বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আরও বেশি আর্তজনের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০১৯ ইং
আরও বেশি আর্তজনের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উদ্যাপন ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন উদ্যাপন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক: `আর্তজনের আপনজন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন` এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গাতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০১৯ উদ্যাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৮টি সহযোগী সংগঠন রিসো, আলাপ, পাস, উষা, র‌্যাড, মৌচাক, ওয়ার্প ও গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এনজিও ফাউন্ডেশন দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের কর্মসূচি ও র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াহ্ ইয়া খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহম্মেদ প্রমুখ। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিসো কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে রিসো সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহম্মেদ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। আরও বক্তব্য দেন উষা সংস্থার নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, আলাপ-এর নির্বাহী পরিচালক আশফাকুর রহমান, পল্লী উন্নয়ন সংস্থা পাস-এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ওয়ার্প সংস্থার নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা, মৌচাক-এর প্রতিনিধি বুলবুল ইসলাম, র‌্যাড-এর প্রতিনিধি আব্দুল মজিদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করেন এবং একই সাথে ফাউন্ডেশনের সহযোগিতায় আগামীতে আরও বেশি আর্তজনের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন। র‌্যালি ও আলোচনা সভায় উপকারভোগী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রিসো-এর সমন্বয়কারী দারুল ইসলাম, সার্বিক সহযোগিতায় ছিলেন রিসো-এর পিও রুহুল আমিন। মেহেরপুর: মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলার বিএনএফ-এর সহযোগী সংস্থাসমূহের আয়োজনে অনুষ্ঠিত এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টার দিকে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেন-এর নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল-আলম, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম, ব্র্যাক-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা