বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বয়লারে শ্লো ফাইরিংয়ের উদ্বোধন ও দোয়া

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৯ ইং
বয়লারে শ্লো ফাইরিংয়ের উদ্বোধন ও দোয়া
দর্শনা কেরু চিনিকলে ২০১৯-২০ আখ মাড়াই মৌসুম উপলক্ষে দর্শনা অফিস: দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুম উপলক্ষে বয়লারে শ্লো ফাইরিংয়ের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জাহেদ আলী আনছারী শ্লো ফাইরিংয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) আসাদুল কবীর, মহাব্যবস্থাপক (কৃষি) উত্তম কুমার কু-ু, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদা হাসান বাদশা, মহব্যাবস্থাপক (প্রশাসন) দিলিপ কুমার বিশ্বাস, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শ্রমিকেরা। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিবছর মিল চালুর ১৫ দিন পূর্বে এ শ্লো ফাইরিং দেওয়া হয়। সে মোতাবেক ২৯-৩০ নভেম্বর মাড়াই কার্যক্রম চালু হতে পারে। পরে আগামী মাড়াই মৌসুম যাতে ভালোভাবে চালু ও সমাপ্ত হয়, সে উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা