বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেধাবী কলেজছাত্র আকাশ বাঁচতে চাই

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৯ ইং
মেধাবী কলেজছাত্র আকাশ বাঁচতে চাই
জীবননগর অফিস: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবননগরের মেধাবী কলেজছাত্র আদনান ফরহাদ আকাশ। আকাশ জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের দিনমজুর তসিবুল হকের ছেলে। তিনি ২০১১ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫, ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব লাভ করেন। বর্তমানে যশোর এম এম কলেজে রসায়ন বিষয়ে ¯œাতক (সম্মানের) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি দীর্ঘ দিন যাবৎ দুরারোগ্য ব্যধি কিডনী রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেধাবী ছাত্র আকাশের পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা নিতে আর্থিকভাবে ব্যাপক সমস্যায় পড়েছেন। মেধাবী ছাত্র আকাশকে বাঁচাতে আপনি/আপনার প্রতিষ্ঠান আর্থিক সাহায্য করতে পারেন। সাহায্য পাঠাতে পারেন, ডাচ্ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১১৭১৫১০১৫৫১৭৭, বিকাশ নম্বর ০১৯৪১-৭৫৪৭৪৫।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা