বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া আজাদ পাবলিক লাইব্রেরির কমিটি ঘোষণা

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০১৯ ইং
আন্দুলবাড়ীয়া আজাদ পাবলিক লাইব্রেরির কমিটি ঘোষণা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আজাদ পাবলিক লাইব্রেরির পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারকে আহ্বায়ক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা মোল্লা ফখরুল হাসান টুটুলকে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নূর ইসলাম খোকা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা শেখ স¤্রাট হোসেন।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা