বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নতুন সড়ক পরিবহন আইন-সংবলিত লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০১৯ ইং
দামুড়হুদায় নতুন সড়ক পরিবহন আইন-সংবলিত লিফলেট বিতরণ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে নতুন সড়ক পরিবহন আইন-সংবলিত লিফলেট বিতরণ করেছে দামুড়হুদা থানার পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক রাখায় জনসচেতনা বাড়াতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের সহায়তায় উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী সদস্যদের নিয়ে যানবাহন-সাধারণ পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের সময় ওসি সুকুমার বিশ্বাস বলেন, ‘জনসচেতনতামূলক ও মানুষের সেবামূলক কাজ করে যাচ্ছি, মানুষ যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা কবলিত না হয়, যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করায় আমার কাজ।’


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা