বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ছেলের কলেজছাত্রীর অনশন, অতপর বিয়ে

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০১৯ ইং
মুজিবনগরে ছেলের কলেজছাত্রীর অনশন, অতপর বিয়ে
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুর মুজিবনগরে ছেলের বাড়িতে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী অনশন করেছে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমিক ওয়াসিমের বিবাহও সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিয়ের দাবিতে ওই কলেজছাত্রী অনশন শুরু করে। পরে সন্ধ্যায় বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের ইউপি সদস্য আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় এক লাখ এক টাকা দেন মোহরে ওয়াসিমের সঙ্গে অনশনরত কলেজছাত্রীর বিাবহ সম্পন্ন হয়। এ ঘটনায় প্রেমিক মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের বিশ্বাসপাড়ার আবুল হোসেনের ছেলে ওয়াসিম ও তাঁর পরিবার প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে তারা একই গ্রামের প্রতিবেশি ইনু বিশ্বাসরে মেয়ে ওই ছাত্রীকে মেনে নেন। এ ঘটনায় এলাকার চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা