বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৯ ইং
মেহেরপুরে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে ‘বিজয় ফুল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক খন্দকার জমশেদ আলী, সংগীত শিল্পী সাফিনাজ আরা ইরানী ও সংগীত শিল্পী ফৌজিয়া আফরোজ তুলি। প্রতিযোগিতা শেষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার সেখানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা