বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিহত সুমনের পরিবারকে রয়েল পরিবহনের অনুদান

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০১৯ ইং
নিহত সুমনের পরিবারকে রয়েল পরিবহনের অনুদান
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত সুমনের পরিবারকে ৭০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে রয়েল পরিবহন। গতকাল মঙ্গলবার রাতে নিহত সুমনের পিতা মফিজুল ইসলামের হাতে এ টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন ১ নম্বর সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন এবং রয়েল পরিবহনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম। উল্লেখ্য, গত সোমবার সকালে সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুলের ছেলে সুমন ডাকবাংলা বাজারের একটি গ্যারেজে কাজ করতে এসে গ্যরেজ খোলার সময় একটি কুকুর সুমনকে কামড়াতে তাড়া করে। তখন সুমন দৌঁড়ে রাস্তার ওপারে পালাতে গেলে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা