বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএমএ-এর পরিচিতি সভায় সিএস ডা. মারুফ হাসান

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বিএমএ-এর পরিচিতি সভায় সিএস ডা. মারুফ হাসান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ফার্মাসিয়া লিমিটেডের আয়োজনে নতুন ওষুধ ইজিলাইফের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএমএ-এর সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। প্রধান অতিথির বক্তব্যে ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘নতুন রূপে সোডিয়াম পিকো সালফেট আমাদের দেশে প্রবেশ করেছে। আমরা আশা রাখব, এ ওষুধ মানুষের অনেক উপকারে আসবে। আমরা ওষুধটি রোগীদের পরীক্ষামূলকভাবে সেবন করতে বলতে পারি এবং ফলাফল-সাপেক্ষে রোগীদের তা সেবনের পরামর্শ দেব।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ-এর সেক্রেটারি ডা. আব্দুল লতিফ এবং ডা. আতিউর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন পিএমডির ম্যানেজার মো. আলাউল করিম, ইজিলাইফের ডেপুটি সেল্স ম্যানেজার মিঠুন ভৌমিক, রিজিওনাল সেল্স ম্যানেজার মাহমুদ এহসান, স্থানীয় প্রতিনিধি মোতাহারুল ইসলাম পাভেল (জেড এম), চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতলের সব চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা