বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় স্মার্ট স্কুলের উদ্বোধন করলেন ডিসি

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৯ ইং
আলমডাঙ্গায় স্মার্ট স্কুলের উদ্বোধন করলেন ডিসি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলায় স্মার্ট স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট স্কুল হিসেবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামসুজ্জোহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, স্কুল কমিটির সভাপতি রানা উদ্দিন ম-ল, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, প্রধান শিক্ষক হাজি রাকিবুস সালেহীন, শিক্ষক মোস্তফা শফিউদ্দিন, শামিমা নাছরিন, জহুরুল ইসলাম, নাজমুল হুদা, শারমিন সুলতানা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা