বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শিশু দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় শিশু দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিবেদক: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এ আয়োজন করে জেলা শিশু একাডেমী। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, সিনিয়র সহকারী কমিশনার ফিরোজ হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। জেলা শিশু একাডেমীর আয়োজনে এবার খেলাধুলা, চিত্রাঙ্কন, আবৃত্তি, গান মোট চারটি ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ২১ জন শিশুকে পুরস্কৃত করা হয়।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা