বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর আ.লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৯ ইং
মেহেরপুর পৌর আ.লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিয়াজন আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদীন, সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান পিণ্টু, মেহেরপুর মহিলা পৌর আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান, আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর ও সাবেক সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক ছাত্রনেতা নিশান সাবের, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা