বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ প্রতিপাদ্যে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৯ ইং
আলমডাঙ্গায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ প্রতিপাদ্যে আলোচনা সভা
আলমডাঙ্গা অফিস: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ এ প্রতিপাদ্যে আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সরাসরি আলোচনা সভা অনুষ্ঠিতি হয়েছে। গতকাল বুধবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্ররা অংশ নেয়। তারা মোট ১০টি গ্রুপে ভাগ হয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে প্রশ্ন করে মুক্তিযোদ্ধাদের। প্রশ্নোত্তরপর্বে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, মুক্তযুদ্ধের সংগঠক ডা. শাহাবুদ্দিন শাবু, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর কমান্ডার আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা সাহেদ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম। এ ছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, তপন কুমার সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা