বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জমে উঠেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৯ ইং
জমে উঠেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। ২১ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া জাঁকজমকপূর্ণ এ খেলায় অংশগ্রহণ করেছে কলেজের ১২টি বিভাগ। ১৩ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিনই টানটান উত্তেজনা নিয়ে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এ খেলা। উপচে পড়া ভিড় থাকছে দর্শকদের। গতকাল মঙ্গলবারের অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ইনাম হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মকছুদুল হক খান চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ও আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের সদস্য সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, ব্যস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল ইসলামসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকেরা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন জাফিজুর রহমান, লিটা হোসেন ও রেজাউল ইসলাম। খেলাটির ধারাভাষ্যে ছিলেন সাজিদুর রহমান ও মিরাজুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে