বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের জরিমানা

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৯ ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাটাহাম্বারের এক চালককে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের কারাদ-াদেশ প্রদান করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মুকুল আলীর ছেলে সবুজ আলী (২০) লাটাহাম্বার গাড়ির চালক। গতকাল বুধবার সকালে সবুজ লাটাহাম্বারভর্তি বালু নিয়ে আসেন ফরিদপুর গ্রামের মসজিদে। সে সময় সবুজ সিগারেটের প্যাকেটে মোবাইল নম্বর লিখে আলমডাঙ্গা এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের চার ছাত্রীর দিকে ছুড়ে মারেন। এ ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বখাটে সবুজকে ফরিদপুর বাজার থেকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত সবুজকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ সময় জামজামি ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজন সবুজের পক্ষে এক হাজার টাকা পরিশোধ করলে উপস্থিত সবার সামনে ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা