বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে চার গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৯ ইং
জীবননগরে চার গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান
শিক্ষা, ক্রীড়াঙ্গন ও সাংবাদিকতায় বিশেষ অবদান জীবননগর অফিস: জীবননগরে শিক্ষা, ক্রীড়াঙ্গন ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চার গুণী ব্যক্তিকে প্রমিত বাংলা স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় প্রমিত বাংলা পরিষদ জীবননগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ স্মারক সম্মাননা প্রদান করা হয়। প্রমিত বাংলা পরিষদের জীবননগর শাখার সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সাবেক শিক্ষক নজরুল ইসলাম, প্রমিত বাংলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন মল্লিক, প্রমিত বাংলা পরিষদের জীবননগর শাখার সাধারণ সম্পাদক শিক্ষক মোমিন উদ্দিন, সাহিত্যিক ওয়াহেদ বিশ্বাস ও মুন্সী নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মুন্সী আবু সাইফ। আলোচনা সভা শেষে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় শওকত আলী, বাংলা ভাষা গবেষণায় ড. মনজুর রহমান, সাংবাদিকতায় সাংবাদিক কামাল সিদ্দিক বাবু এবং খেলাধুলায় বিশেষ অবদান রাখায় মোজাম্মেল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা