বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০১৯ ইং
ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সাপের কামড়ে সাকিব হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পৈলানপুর গ্রামের মুকুল ম-লের ছেলে। সে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। হরিশংকরপুর ইউনিয়নের সদস্য আবু সালেক জানান, গরমের কারণে সাকিব প্রতিদিন ঘরের মেঝেতে ঘুমাত। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতেও ঘরের মেঝেতে ঘুমাচ্ছিল সে। মধ্যরাতে সাপ তাকে কামড় দেয়। রাতে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর গতকাল বুধবার সকালে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা