বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় বিশ্বকবির তিরোধান দিবসে ভারতের প্রতিনিধি দল

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৯ ইং
কুষ্টিয়ায় বিশ্বকবির তিরোধান দিবসে ভারতের প্রতিনিধি দল
আলমডাঙ্গা অফিস: বিশ্বকবি রবীন্দ্রনাথের তিরোধান দিবস পালন উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার আমন্ত্রণে ভারতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল কুষ্টিয়ায় পেঁৗঁছেছে। প্রতিনিধি দলের আহ্বায়ক কলকাতা টালিগঞ্জের অতন্দ্র সাংস্কৃতিক সংসদের সভাপতি ও কলকাতা প্রেসক্লাবের সহসভাপতি বরুণ চক্রবর্তীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার এ প্রতিনিধি দল কুষ্টিয়ায় পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন বিশিষ্ট সংগীতজ্ঞ হেমন্ত মুখপাধ্যায়ের সহকর্মী সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীমতী ছন্দা বন্দ্যোপাধ্যায়, বিশাখা সোনালী দে, শ্রীমতী মৌ গুহ, শীলা মৈত্র, শুভাশিষ মৈত্র, বন্দনা গুহ দেবী, মলিন কান্তি গুহ ও ঝিমলি চক্রবর্তী। এর আগে তাঁরা আলমডাঙ্গার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের সঙ্গে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী রেলস্টেশনে বসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।


কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা