বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দ্রুত ইউনিট কমিটি সম্পন্ন করার তাগিদ

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০১৯ ইং
দ্রুত ইউনিট কমিটি সম্পন্ন করার তাগিদ
চুয়াডাঙ্গা জেলা যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চুয়াডাঙ্গা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার। সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর সঞ্চালনায় জেলা যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ সকলের সামনে নিজ নিজ ব্যক্তিগত ও সাংগঠনিক পরিচয় তুলে ধরেন এবং সেই সাথে সংগঠনের অন্যান্য ইউনিটসমূহের কমিটিগুলো অতি দ্রুত সম্পন্ন করার তাগিদ প্রদান করেন নেতৃবৃন্দ। পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খাঁনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজন, তৌফিকুজ্জমান তৌফিক, দেলোয়ার হোসেন দীনু, আবুল কালাম আজাদ, শহিদ হোসেন লাড্ডু, আনিচুজ্জামান আনিচ প্রমূখ। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স