বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিঙ্গেদহে দেবরের হাতে ভাবি জখম!

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০১৯ ইং
ডিঙ্গেদহে দেবরের হাতে ভাবি জখম!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে আম পাড়াকে কেন্দ্র করে শ্যামলি খাতুন (৩৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে তারই দেবর আহাসিন। আহত শ্যামলি খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত শ্যামলি খাতুন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার মহাসিন আলীর স্ত্রী। জানা গেছে, শনিবার দুপুরে শ্যামলি খাতুন আম পাড়ছিল। আম ছোট বলে দেবর আহাসিন ভাবি শ্যামলি খাতুনকে নিশেধ করে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবন্ডিতা হয়। একপর্যায়ে হাতাহাতি হলে দেবর আহাসিন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শ্যামলি খাতুনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক শ্যামলি খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠায়।


কমেন্ট বক্স