বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৮ ইং
বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ
সমীকরণ ডেস্ক: নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী। গতকাল শনিবার সন্ধ্যায় জেলার সোনাইমুড়ি থানার সামনে এ ঘটনা ঘটে। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাহবুব উদ্দিন খোকনের ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, তার শরীরে পাঁচটি বুলেট বিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ অ্যাকশনে গেলে গুলিবিদ্ধ হন খোকন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল বলেন, বিকালে গণসংযোগ শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোনাইমুড়ি থানার সামনে দিয়ে কলেজমাঠে কর্মী সভায় যাওয়ার পথে বাধা দেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এসময় তারা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশও মাহবুব উদ্দিন খোকনকে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ পেছন দিক থেকে গুলি ছুঁড়লে মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় ছাত্রদল-যুবদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান কামাল। এসময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা সোনাইমুড়ি বাজারের রেল গেইটে অল-স্কয়ার ক্লিনিক, রুমঝুম ফামের্সী, বিএনপি নেতা টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান ও একটি চাউলের আড়তসহ অন্তত ১০টি দোকান ভাঙচুর করে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম; মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু