বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ!

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক: চুয়াাডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানি গ্রামে তাহাজ্জেরের স্ত্রী রিনার আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। গত পরশু বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে নেয়। গতকাল দুপুর ১টার দিকে লাশের ময়নাতদন্ত শুরু হয়। রিনার পরিবারের সদস্যরা জানান, রিনার স্বামী কর্তৃক তাকে শ্বাসরোধ করে হত্যার পর টাঙিয়ে রাখার অভিযোগ দেয়। এদিকে স্বামীর পরিবারের লোকজন জানায় রিনা নিজে নিজে রান্না ঘরের ভিতরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। পরে সন্ধ্যা ৫টার দিকে পুলিশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু