বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিষপানে আহত ২

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিষপানে আহত ২
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে বিষপানে কিশোরীসহ বৃদ্ধের আত্মহত্যার অপচেষ্টা করার ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের কিশোরী মিম (ছদ্মনাম) এবং মেহেরপুরের পিরোজপুরে বারাদী নতুনপাড়ার মৃত পাচমালিতার ছেলে হানিফ (৭০)। জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে মিম তার মায়ের কাছে একটি লোশন কেনার জন্য টাকা চায়। তার মা টাকা দিতে না পারায় মিম অভিমানে ঘাসমরা বিষপান করে এবং গুরুতর আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, মেহেরপুর জেলার পিরোজপুরের বারাদী গ্রামের হানিফ পারিবারিক অশান্তির কারনে জমিতে দেওয়া ঘাসমরা বিষপান করে। এবং গুরুতর আহত হন। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু