বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জাসদের ৪৬ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৮ ইং
আলমডাঙ্গায় জাসদের ৪৬ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর জাসদের উদ্যোগে জাসদের গৌরব উজ্জল সংগ্রামের ৪৬ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে এক বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী। তিনি বলেন- ১৪ দলের প্রার্থী যেই হোক তার পক্ষে কাজ করতে হবে। জাসদ সব সময় গণমানুষের কথা বলে। তাদের দুঃখ কষ্টে সব সময় পাশে থাকে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি শাহাদৎ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী আশা। পৌর জাসদের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর ডালিম হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জাসদ নেতা মহব্বত হোসেন, আবুল বাশার, বেল্টু, বকুল, জেলা জাসদ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু