বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কর্মিসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় কর্মিসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী
নৌকাকে জয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী কর্মিসভা করেছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে এই কর্মিসভা করেন। কর্মিসভায় চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার সব সময়ই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে। বর্তমান সরকার বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন অব্যহত রেখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি বলেন শেখ হাসিনার নৌকা আওয়ামী লীগের নৌকাকে জয়ী করার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের ভুলে গেলে হবে না আমরা সবাই এক ও অভিন্ন। জেলা কৃষকলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবেজউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু বকর, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, ডাউকি আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনিয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিহাজ উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারালীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুব লীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ, মোমিনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিল্টন, চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হুমায়ন কবির, ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, জেহালা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীক, ডাউকি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আশাবুল হক আশা, শংকরচন্দ্র ৩নং ওয়ার্ড মেম্বার আফিল উদ্দীন, জেহালা ইউনিয়ন যুবলীগ সভাপতি মঈন, সাবেক চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আল মামুন, মাখালডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মুক্তার আলি, সদস্য আহম্মদ আলী, মোমিনপুরের যুবলীগ নেতা আব্দুল খালেক, ডা. বাবুল বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা ফরিদ জোয়ার্দ্দার, মুন্সিগঞ্জ বনায়ন সমিতির সভাপতি দেলোয়ার, ডা. ডাবলু, ডা. সুমন, রাকেট জোয়ার্দ্দার, ডা. শাওন, ডা. শরিফুল, ডা. ছদরুল, কারিউল, বিপ্লব আহমেদ, ছানু, সুজন, সাবেক ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, রাফসান, মিশকাত, মামনুন, ছাত্রলীগ নেতা ইমরান, আজিম, সোহাগ, হাবিব, আলমডাঙ্গা ছাত্রলীগের বিপুল, রনি, রাজু, ডাউকি ছাত্র লীগের রাজু, হৃদয় প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত