বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা শ্রমিক লীগের পক্ষ থেকে হুইপ ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০১৮ ইং
দামুড়হুদা শ্রমিক লীগের পক্ষ থেকে হুইপ ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ দামুড়হুদা উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আফজালুর রহমান, যুগ্ম-আহ্বায়ক শওকত আলীসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দরা আনুষ্ঠানিকভাবে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, সহ-দপ্তর সম্পাদক শিমুল হোসেন, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য আজের আলি, শফি উদ্দিন, ইমরান হোসেন, তারিকুল ইসলাম, জামাত আলীসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিল। উল্লেখ্য, গত ২৯ জুন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল দামুড়হুদা উপজেলা জাতীয় শ্রমিক লীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত