বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০১৮ ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পুরাতন পাঁচলিয়া গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাবার পথে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার মা। জানা গেছে, আলমডাঙ্গা পুরাতন পাঁচলিয়ার প্রবাসি মহাসিন আলীর কন্যা দশম শ্রেণীর ছাত্রীকে ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের ঝন্টু মন্ডলের ছেলে মমিন (২০) রোববার স্কুল যাবার সময় তুলে নিয়ে গেছে। তার পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খুজেও পাইনি। মেয়েটির পরিবার জানায়, পুরাতন পাঁচলিয়ার মোমিনের আত্মীয় বাড়িতে এসে তার মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে সে মেয়েটিকে তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু