বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আতঙ্ক কাটেনি : নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০১৮ ইং
দর্শনায় আতঙ্ক কাটেনি : নিরাপত্তা ব্যবস্থা জোরদার
রেলওয়ে নিরাপত্তা কর্মী ও আনসারদের উপর হামলার ঘটনা দর্শনা অফিস: দর্শনায় রেলওয়ে নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যের উপর গত শনিবার স্থানীয় চোর চক্র ও মাদক ব্যবসায়ীদের দু’দফা হামলার ঘটনার পর থেকে অস্ত্র ও গুলিসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দর এলাকায় বিগত দিনের মত লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ করা যায়নি। এ ঘটনার পর থেকে পুরো দর্শনাজুড়ে এখনো অজানা আকঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ইন্সপেক্টর শাহ আলম জানান, গত ৩ মাস আগে মামুন ও অন্তর নামের চোর চক্রের ২ সদস্যকে চাউল চুরি সময় হাতেনাতে আটক করা হহয়। সেই সময় এই দুই চোরকে রেলওয়ে থানায় মামলা দিয়ে চালানও দেওয়া হয়েছিলো। সেই ঘটনার জেরধরে স্থানীয় চোর চক্র ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আমাদের নিরাপত্তা সিপাহী আব্দুর রাজ্জাকসহ মোট ৪জনকে কুপিয়ে জখম করে বলে আমরা ধারনা করছি। তবে তদন্ত চলছে তদন্তশেষে বিস্তারিত বলা যাবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু