জীবননগর যাদবপুর জামে মসজিদের পুকুরটি পাতি নেতাদের দখলে

আপলোড তারিখঃ 2016-10-19 ইং
জীবননগর যাদবপুর জামে মসজিদের পুকুরটি পাতি নেতাদের দখলে ছবির ক্যাপশন:

`sd`

জীবননগর অফিস: জীবননগর যাদবপুর গ্রামের জামে মসজিদের পুকুরটি জোরপুর্বক দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে জামে মসজিদের পুকুরটি দীর্ঘদিন থেকে মসজিদের আয়ের একটি উৎস। অথচ যাদবপুর গ্রামের রফিকুল ইসলাম, ফজলু রহমান, হামিদসহ বেশ কয়েকজন মিলে ক্ষমতার দাপট দেখিয়ে মসজিদের পুকুরটি দখল করে নিয়েছে বলে জানা গেছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন মসজিদের এই পুকুরটি সরকারী। সে কারনে এলাকার সকলের মতামতে এই পুকুরটির আয় মসজিদের উন্নয়নে ব্যয় হয়ে আসছে। হঠাৎ কয়েকজন মাদকসেবী তারা তাদের ক্ষমতার দাপট দেখিয়ে মসজিদ কমিটির কোন সিদ্ধান্ত ছাড়াই পুকুরটি দখল করে নিয়েছে। এ ব্যাপারে রফিকুল ইসলামের সাথে ০১৯৩২৯২৭৪২৫কথা বললে তিনি বলেন এই পুকুরের টাকা মসজিদের উন্নয়নের জন্য দেওয়া হয়ে থাকে। এখন মসজিদটির অনেক উন্নয়ন হয়েছে। সে কারনে এখন আমরা এই পুকুরটি নিয়েছি। তবে এই পুকুরের যে লাভ হবে তার কিছু অংশ মসজিদের উন্নয়নের জন্য দেওয়া হবে। এদিকে মসজিদের এ পুকুরটি জোরপুর্বক দখল করায় এলাকার সাধারন মানুষ হতবাক হয়ে পড়েছে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)