ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপলোড তারিখঃ 2016-10-18 ইং
ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ছবির ক্যাপশন:

`ew`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানার উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আজিজ খলিফাকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে জেলা শহরের ক্যাডেট কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার পানামী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে ক্যাডেট কলেজ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ওই এলাকা থেকে আব্দুল আজিজ খলিফাকে গ্রেফতার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানার উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)