মাদক রাখার অপরাধে মেহেরপুরে এক ব্যক্তির ২ বছরের কারাদন্ড

আপলোড তারিখঃ 2016-10-18 ইং
মাদক রাখার অপরাধে মেহেরপুরে এক ব্যক্তির ২ বছরের কারাদন্ড ছবির ক্যাপশন:

`meherpur

মেহেরপুর অফিস: মাদকদ্রব্য রাখার অপরাধে মেহেরপুরে এক ব্যক্তির ২ বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড দিয়েছেন মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক চৌধূরী মোঃ মাহবুবুর রহমান। গতকাল সোমবার দুপুরে এ রায় প্রদান করেন বিচারক। দন্ডিত রেজাউল শেখ(৬০) সদর উপজেলার যদবপুর গ্রামের খেদের শেখের ছেলে। মামলার বিবরনে জানা যায়, ২০০৯ সালে ২মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রেজাউল শেখের বাড়িতে মাদকবিরোধী অভিযান চলিয়ে ৩৩ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মোট ৪জন সাক্ষীর সাক্ষী গ্রহন করা হয়। মামলায় রাষ্ট্র পক্ষে এ্যাড. মিনা পাল এবং  আসামী পক্ষে এ্যাড. খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়ীত্ব পালন করেন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)