মেহেরপুরে পুত্রবধূ কুপিয়ে আহত করলেন শাশুড়িকে

আপলোড তারিখঃ 2016-10-17 ইং
মেহেরপুরে পুত্রবধূ কুপিয়ে আহত করলেন শাশুড়িকে ছবির ক্যাপশন:

`5545`

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে পুত্রবধূ কুপিয়ে আহত করেছে হাজেরা খাতুনকে (৫৫) নামের এক শাশুড়িকে। গতকাল রবিবার সকালের দিকে বামনপাড়ায় এ ঘটনা ঘটে। আহত শাশুড়ি হাজেরা খাতুন বামন পাড়ার রেজাউল হকের স্ত্রী।আহত হাজেরা খাতুন জানান, সকালে ঘুম থেকে উঠে পুত্রবধূ মনোয়ারা খাতুনকে বাড়ি আঙ্গিনা ঝাড়ু দিতে বলা হয়। কিন্তু সে ঝাড়ু না দিয়ে শাশুড়ির সাথে কথা কাটাকাটি শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশিরা গুরুত্বর আহত অবস্থায় হাজেরা খাতুন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতারে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তবরত চিকিৎক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)