সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত

আপলোড তারিখঃ 2016-10-17 ইং
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত ছবির ক্যাপশন:

`DSC09107`

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ গুরুত্বসহকারে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। এবারের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য- জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষি বদলাবে` এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল বেলঅ সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মুহা. ছিদ্দীকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস গ্রামীণ জনগনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে যার ফলে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সম্ভব হবে বলে তিনি উলে¬খ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের জীবননগর প্রতিনিধি জানিয়েছেন,জীবননগরে  আনুষ্ঠানিক ভাবে বিশ্ব খাদ্য দিবস ২০১৬পালিত হয়েছে। জানা গেছে গতকাল রবিবার বিকাল ৪টার সময় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে জীবননগর উপজেলা কৃষি প্রশিক্ষন কার্যালয়ে বিশ্ব খাদ্য দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মশিউর রহমানসহ কৃষকগন উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)