হোটেল কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় তরুণীর লাশ উদ্ধার : পুরুষসঙ্গী পলাতক

আপলোড তারিখঃ 2018-02-27 ইং
হোটেল কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় তরুণীর লাশ উদ্ধার : পুরুষসঙ্গী পলাতক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে পাঁচদিন : স্ত্রীকে তালাবদ্ধ রেখে স্বামীর গা ঢাকা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার অদূরে ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠে তরুণী ফরিদা খাতুন ও আনোয়ার হোসেন। হোটেলের রেজিস্টার খাতায় ওই তরুণীর বয়স ২২ এবং ঠিকানা ঢাকা গাজীপুর লেখা ছিলো। তবে নিহতের প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এদিকে, এ ঘটনায় স্বামী পরিচয় দেয়া আনোয়ার হোসেন পলাতক রয়েছে। তবে, সকালেই জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিকসহ দুই ম্যানেজারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গতরাত ১১টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। নিহত ফরিদা ও আনোয়ার হোসেনের প্রকৃত পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। জানা যায়, ঠিকাদার পরিচয়দানকারী আনোয়ার হোসেন তার স্ত্রী পরিচয়ে ফরিদা খাতুনকে নিয়ে গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভার পাশে চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের ২০৪ নম্বর কক্ষে ওঠে। এসময় তারা ঠিকাদারীর কাজের উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় আসার কথা জানায় হোটেলের মালিক ও ম্যানেজারের কাছে। তারা দুজন স্বামী-স্ত্রী, ঢাকা গাজীপুরে বাড়ি। হোটেলের রেজিস্ট্রার খাতা থেকে এমন তথ্যই পাওয়া যায়। এ ছাড়া আর কোন তথ্য রেজিস্টারে উল্লেখ ছিলো না। কয়েক দিন যাবত এ হোটেলে অবস্থান করায় তাদের আচরনে কোন সন্দেহর বিষয় লক্ষ করতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। গত সোমবার রাত ১০টার দিকে নিহতের স্বামী আনোয়ার হোসেন রুমের দরজায় তালাবদ্ধ করে বাইরে যায়। সারারাত তিনি রুমে আসেননি। পরদিন সকালেও রুমের দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেয়া হয়। সকাল ৯টার দিকে পুলিশ এসে বিকল্প চাবি দিয়ে রুমের দরজা খুলে নিহত ফরিদা খাতুনের বিবস্ত্র লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে হোটেলের মালিক রঞ্জু জোয়ার্দ্দারসহ দুই ম্যানেজার হাপানিয়া গ্রামের শাহিন ও ছুটিপুর গ্রামের আনিছকে আটক করে পুলিশ। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। তবে স্বামী পরিচয়দানকারী আনোয়ার হোসেনকে আটক করতে না পারলেও তার প্রকৃত পরিচয় উদ্ধারসহ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় দিন পেরিয়ে রাত নামার সাথে সাথে মেয়েটির প্রকৃত পরিচয় না পাওয়ায় হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে আশপাশের সাধারণ মানুষের মধ্যে। এ সময় তারা হোটেলের কার্যক্রম নিয়ে অভিযোগ করে বলেন, হোটেল কর্তৃপক্ষ কেমন তথ্য রাখে? কোন তথ্য সঠিক থাকে না। এছাড়াও এসময় তারা বাইরের জেলার হোটেলগুলোর কার্যক্রম তুলে ধরে বলেন, বাইরে গেলে কোন হোটেলে রাত্রি যাপন করতে হলে সে সকল হোটেল কর্তৃপক্ষ তাদের ছবি ও পৃথক পৃথক পূর্ণাঙ্গ ঠিকানা নেন। তবে এখানে কেনো নেওয়া হয়নি তা তাদের বোধগম্য নয় বলে জানান। তবে একই ঘটনার পুনরাবিত্তি না ঘটে সে বিষয়টার দিকে আইন শৃঙ্খলা বাহিনি দৃষ্টি দেবেন তেমনটাই আশা এসকল সাধারণ মানুষের। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস সময়ের সমীকরণকে জানান, গত ২১ ফেব্রুয়ারি রাতে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ২০৪ নম্বর কক্ষে ওঠেন ফরিদা ও আনোয়ার। কয়েকদিন স্বাভাবিক ভাবে চলাফেরা করলেও গতকাল সকলে তারা রুমের দরজা না খুললে হোটেল মালিক রঞ্জু জোয়ার্দ্দার থানায় ফোন করে জানায় তার হোটেলে একটি কক্ষ সন্দেহজনক তালাবদ্ধ। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটসাস্থলে গিয়ে ওই কক্ষের বিকল্প চাবি দিয়ে তালা খুলে ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় ফরিদা খাতুন নামের তরুণীর লাশ উদ্ধার করে। একই সাথে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিক ও দু’জন ম্যানেজারকে থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। একই সাথে ফরিদা ও তার স্বামী পরিচয়দানকারী আনোয়ার হোসেনের প্রকৃত পরিচয় উদ্ধার করে আনোয়ারকে আটকের চেষ্টা অব্যহত আছে বলে জানান। তিনি আরো জানান, ফরিদার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)