মেহেরপুরে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধানে ওয়াচ গ্র`প এর ইউএনও বরাবর দাবীনামা পেশ

আপলোড তারিখঃ 2016-10-15 ইং
মেহেরপুরে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধানে ওয়াচ গ্র`প এর ইউএনও বরাবর দাবীনামা পেশ ছবির ক্যাপশন:

`we2`

বারাদী প্রতিনিধি: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধানে ওয়াচ গ্র`প এর ইউএনও বরাবর দাবীনামা পেশ। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র`প এর আয়োজনে গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার আমঝুপি ও আমদহ ইউনিয়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানের দাবিতে মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হাসান বরাবর এক দাবীনামা পেশ করা হয়। দাবীনামায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শহীদ মিনার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মান, শ্রেণীকক্ষ স্থাপন, শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবী জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার দাবীনামা গ্রহণ করেন এবং পর্যায় ক্রমে সকল দাবী পূরনের আশ্বাস প্রদান করেন। দাবীনামা পেশ কালে উপস্থিত ছিলেন আমঝুাপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্র`প ও জেলা লোকমোর্চার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক মামুনুর রশিদ, ওয়াচ সদস্য মোঃ শহিদুল¬াহ, আঃ রকিব, আজগর আলী মাষ্টার, মীর ফারুক হোসেন ও মাস্টার আজিমউদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)