গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবির অভিযান ফেনসিডিল ও মদসহ ৩ চোরচালানী আটক

আপলোড তারিখঃ 2016-10-14 ইং
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবির অভিযান ফেনসিডিল ও মদসহ ৩ চোরচালানী আটক ছবির ক্যাপশন:

`Chuadanga

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩মাদক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। বিজিবি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার জীবননগর থানার মোল্লাবাড়ী গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৩ জন মাদক চোরাচালানীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। আটক চোরাচালানীরা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের জহুরা বেগম (৪৫), স্বামী হাসমত আলী, শিউলি বেগম (৪২), স্বামী মৃত রেজাউল করিম ও  স্বপন মিয়া (২৮), পিতা মৃত আব্দুস ছাত্তার। এদিকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাস্তিপুর কলাবাগান মাঠ হতে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অন্যদিকে রাত ৪ টার  দিকে ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলবাড়ী মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় উদ্ধার করে। রাত ১ টার দিকে বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর মাঠ হতে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করে। রাত ৩ টার  দিকে ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়া বটতলার মোড় হতে ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)