দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-02-05 ইং
দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুরে অভিযান চালিয়ে ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল রবিবার বেলা ১২টার দিকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নতুন কবরস্থান থেকে ৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৪ হাজার ৪’শ টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)